নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
হাজারো নেতাকর্মীর ভালবাসায় সিক্ত হলেন সোনারগাঁও উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।
বুধবার সোনারগাঁওয়ের কয়েক হাজার নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ পূর্বে কয়েক হাজার নেতাকর্মী ও জনগন মাহফুজুর রহমান কালামকে ফুল দিয়ে সিক্ত করে গন সংবধনা জানান। এ উপলক্ষে আনন্দ র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম দায়িত্বভার গ্রহন করেন।। এছাড়াও একই দিনে দায়িত্বভার গ্রহণ করেছেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী।
বুধবার দূপুরে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ জনগন নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে উপজেলা চত্বরে বক্তব্যকালে সোনারগাঁওয়ের সকল নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।
এসময় তিনি উপজেলা পরিষদ মাঠে বৃক্ষ রোপন করে তার নির্ধারিত কক্ষে দায়িত্বভার গ্রহণ করেন এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করায় নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উপজেলায় প্রবেশ করে প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার সাথে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী, মোবারক হোসেন স্মৃতি সংসদ এর চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ, আওয়ামী লীগ নেতা মনির হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।পরে উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী, শুভাকাঙ্খি ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত দিন