বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ::
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্টকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণায় জনসম্পৃক্ততার লক্ষ্যে সোমবার বিকেলে উপজেলার বারদী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বারদী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

সমাবেশে বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি মো. রফিকুল ইসলাম, তাজুল ইসলাম সরকার, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা আলী আজগর, মো. মনিরুজ্জামান, সেলিম হোসেন দিপু, ডা. মিজানুর রহমান, বারদী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিম, আব্দুর করিম প্রমুখ।

অনুষ্টানে উপজেলা ও বারদী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপির র্দূূদিনে নেতাকর্মীদের পাশে ছিলাম। ফলে আমাকে দল মূল্যায়ন করেছেন। আমাকে মূল্যায়ন মানেই সোনারগাঁওয়ের সাধারণ মানুষকে এ মূল্যায়ন। আগামী দিনে আপনাদের পাশে থেকে সোনারগাঁওয়ে সকল সমস্যার সমাধান করা হবে। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের সকল ঐক্যবদ্ধ নেতাকর্মীদের নিয়ে এ আসন উপহার দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD