সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ জামান মোল্লা (৭৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার রাতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার পিরোজপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে পিরোজপুর গ্রামে মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় সামাজিক শাহী কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জ ০৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সারসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
আপনার মতামত দিন