শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে গরুর হাটের ৪ ব্যবসায়ীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের হোসেনপুর গরুর হাটে হামলা চালিয়ে ৪ গরু ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় হামলাকারীরা গরু বিক্রির ৫ লাখ ২০ হাজার টাকা ও তিনটি গরু লুট করে নিয়ে যায়।  এঘটনায় শনিবার দুপুরে আহত রায়হানের বাবা বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন। তবে হামলাকারীদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে রায়হান তার দুই ভাগিনা সারোয়ার ও রনি ৮টি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে হোসেনপুর গরুর হাটে যান। শুক্রবার সন্ধ্যার দিকে বৈদ্যুতিক বাতির আলো নিয়ে শম্ভুপুরা ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে তপু হাসান ও রায়হানের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় তপু হাসানের নেতৃত্বে সোহাগ, সীমান্ত, অনিক, রিয়াদ, সজিব, সিফাত, লিয়াকত, শোভনসহ ১০-১৫জনের একটি দল দেশীয় অস্ত্র, রাম দা, চাপাতি, লোহার রড, লাঠিসোটা নিয়ে হাটের মধ্যে অতর্কিত হামলা করে। হামলাকারীরা রায়হান, সারোয়ার, রনিকে কুপিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে রায়হানের চাচা শফিক ও ছোট ভাই আলিফ হোসেন এগিয়ে এলে তাদের পিটিয়ে আহত করা হয়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রায়হান নামের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীরা গরু বিক্রির ৫ লাখ ২০ হাজার টাকা ও তিনটি গরু লুট করে নিয়ে যায়।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো. শফিক জানান, তার ভাতিজা রায়হান ও দুই ভাগিনা ৮টি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে হোসেনপুর হাটে যায়। ৫টি গরু বিক্রি হয়। এক পর্যায়ে কিশোরগ্যাংয়ের সদস্য তপু হাসানের নেতৃত্বে তুচ্ছ ঘটনায় হামলা করে ৫ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও অবিক্রিত ৩টি গরু ছিনিয়ে নেয়।
অভিযুক্ত তপু হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। আমাদের লোকজনকেও তারা মারধর করেছেন। টাকা ও গরু লুটের অভিযোগ সত্য নয়।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো.  মহসিন বলেন, গরুর হাটে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD