সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে ১৭ মামলার আসামী ডাকাত সর্দার গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৭ মামলার আসামী ডাকাত সর্দার গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় যাত্রীবাহি যানবাহনে ছিনতাইকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপার্দ করে।

গ্রেফতারকৃতের নাম সাদ্দাম হোসেন। শনিবার তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃত সাদ্দাম উপজেলার হাবিবপুর গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন যানবাহনে ডাকাত সর্দার সাদ্দাম হোসেনের নেতৃত্বে ১০-১৫জনের একটি ডাকাত দল ডাকাতি সংঘটিত করে আসছে। সম্প্রতি জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ডাকাতিকালে ডাকাত সর্দার সাদ্দাম হোসেন ও তার সহযোগী মো. শাহ পরানকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। গত বুধবার সাদ্দাম হোসেনে জামিনে বের হয়। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় যাত্রীবাহি মাইক্রোবাসে ছিনতাইকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপার্দ করে। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। আটককৃত সাদ্দামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী সোনারগাঁও নিউজকে বলেন, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন ডাকাত সর্দার। তার নেতৃত্বে একাধিক ডাকাত দল মহাসড়ক ও বাসা বাড়িতে ডাকাতি ও ছিনতাইয়ে ঘটনা ঘটায়। যাত্রীবাহী মাইক্রোবাসে ছিনতাইকালে তাকে আটক করে স্থানীয়রা। তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ১৭টি ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD