সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সোনারগাঁওয়ে ৩১ দফা বাস্তবায়ন পরিবেশ উন্নয়নে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাস্ট্র কাঠামো গঠনের ৩১তম দফা বাস্তবায়ন পরিবেশ উন্নয়নে গাছের চারা বিতরণ করা হয়।  বুধবার দুপুরে উপজেলার সনমান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও নারায়ণগঞ্জ – ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র গঠনের যে ৩১ দফা ঘোষণা করছেন সেই ৩১ দফা হচ্ছে বাংলার মানুষের জন্য শান্তি সুখের রূপরেখা। মানুষের কর্মসংস্থান, নিরাপত্তা বিধান ও পরিবেশ রক্ষাসহ যেসহ দফা ঘোষণা করা হয়েছে সে দফাগুলো সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার কাজ করছি আমরা।
৩১ দফার শেষ দফায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে। পরিবেশ রক্ষা করতে হলে  বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।
গাছ বিতরনকালে উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম,সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হারুন প্রধান, মোহাম্মদ আমিরুল ইসলাম,মোহাম্মদ রুবেল,উসমান গনি, মোহাম্মদ শুভ,জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মুজাহিদুর, সনমান্দী ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ মিসকাত হোসেন প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD