শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

জিয়াউর রহমান রেমিট্যান্স ও পোষাক শিল্পের সূচনা করেছে — মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের সাহসী ভূমিকা ও বলিষ্ঠ নেতৃত্বের কারনেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। জিয়াউর রহমানের আদর্শকে লালন করি বলেই আমরা সম্মানিত। সারা বিশ্বের মধ্যে সৎ রাষ্ট্র নায়ক হিসেবে শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আজ সমাদৃত। বাংলাদেশের প্রধান চালিকা শক্তি রেমিট্যান্স এবং  পোশাক শিল্পের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব,সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,  সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল ইসলাম বিডিআর, তাজুল ইসলাম সরকার, আতাউর রহমান,  কামরুজ্জামান মাসুম, মোতালেব মিয়া, হুমায়ুন কবির রফিক প্রমুখ।

অধ্যাপক মামুন মাহমুদ আরো বলেন, জিয়াউর রহমানের আহবানে দক্ষিন এশিয়ায় গঠিত হয়েছিলো সার্ক। তার আহবানেই মুসলিম দুটি দেশ ইরান এবং ইরাকের যুদ্ধ বন্ধ হয়েছিলো। তার মধ্যস্থতায় ইরাক ও ইরানের যুদ্ধ বন্ধ করে মুসলিম জাতিকে শক্তিশালী করেছিল।

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান বলেছেন ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। আমাদের সেই নির্দেশনা মোতাবেক তৈরি থাকতে হবে। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তাই প্রত্যেক  নেতাকর্মীকে স্বোচ্চার থাকতে হবে।

সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD