রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, স্থায়ী সমাধান চায় ক্ষতিগ্রস্তরা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের দু’পাশে সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁও উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় সোনারগাঁও থানা পুলিশ, কাঁচপুর হাইওয়ে পুলিশ, আনসার সদস্যসহ উপজেলা ভূমি অফিসের কর্মচারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতাকর্মী সাথে ছিলেন।

জানা যায, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তার দুই পাশে সড়ক ও জনপদ অধিদপ্তরের জায়গা দখল করে তিনটি কাঁচাবাজারসহ প্রায় দুই হাজারের অধিক অবৈধ দোকানপাট গড়ে তুলেন স্থানীয় প্রভাবশালীরা। অভিযোগ রয়েছে প্রভাবশালীরা দীর্ঘদিন যাবত অবৈধ স্থাপনা তৈরি করে মাসে কোটি টাকা চাঁদাবাজি করে। আর স্থানীয় প্রভাবশালীদের সাথে সড়ক ও জনপদ অধিদপ্তর, থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী গোপন আঁতাতে মাসোয়ারা পেয়ে থাকেন ।

বুধবার অবৈধ উচ্ছেদ অভিযানে সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, থানা পুলিশ বা হাইওয়ে পুলিশের নতুন কর্মকর্তারা সোনারগাঁওয়ে যোগদান করলে কিছুদিন পর পর অবৈধ দোকানপাট নামকাওয়াস্তে উচ্ছেদ অভিযান চালায়। ফলে বিভিন্ন ঋণদানকারী সংস্থা থেকে ঋণ নেওয়া ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
তারা জানান, উপজেলা প্রশাসন একদিকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দিয়ে যান অপরদিকে, প্রভাবশালীরা আগের চেয়ে বেশি দামে দোকান দিতে উঠে-পড়ে নামেন। কোন জায়গায় আগে ব্যবসা করা ব্যবসায়ী তাদের চাহিদানুযায়ী টাকা দিতে না পারলে অন্যব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে জায়গা দিয়ে থাকেন।

ব্যবসায়ীরা আরো জানান, জায়গার অগ্রিম বাবদ প্রায় ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা আর দৈনিক ১০০ টাকা থেকে ১২শ’ টাকা ভাড়া বাবদ আদায় করা হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, কিছুদিন পরপর লোক দেখানো উচ্ছেদ অভিযান না করে মহাসড়কে যানবাহন নির্বিঘেœ চলাচল ও ব্যবসায়ীদের জন্য স্থায়ীভাবে কোন ব্যবস্থা গ্রহণ করা হোক।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, বর্তমানে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় মহাসড়কে পাঁচ শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, যেন এই জায়গাগুলোতে কোন ভাবেই আর অবৈধ দোকানপাট না বসতে পারে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, আমি এর আগেও এইখানে উচ্ছেদ করেছি। উচ্ছেদের পর নতুন করে বসতে টাকা নেওয়ার বিষয়টি আমার জানা ছিলনা। কেউ যদি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয় এমন ঘটনার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী তাদের জন্য স্থায়ীভাবে কিছু করার চিন্তাভাবনা চলছে। আমরা চেষ্টা করব স্থায়ীভাবে কিছু করার।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD