বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : :

যৌতুকের দাবীতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাঁচআনী শহীদনগর এলাকায় এক গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত ওই গৃহবধূর নাম রোকসানা আক্তার (৩০)। এই ঘটনায় মঙ্গলবার বিকেলে নির্যাতনের শিকার এক সন্তানের জননী ওই গৃহবধূ বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগে নির্যাতনের শিকার প্রবাসী মো. হাজিদের স্ত্রী রোকসানা আক্তার জানান, দীর্ঘ ৭ বছরের সংসার জীবনে রায়হান নামে তাদের একটি ৬ বছরের ছেলে রয়েছে। বিয়ের সময় ২ লাখ টাকা যৌতুক নেওয়ার পর আরও মোটা অংকের টাকার জন্য বিভিন্ন সময় আমাকে আমার শ্বশুর বাড়ির লোকজন চাপ সৃষ্টি করছিল। দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে আমার ননাসের ছেলে আলমগীর (২৮), শ্বশুর আব্দুল ছৈয়াল (৬০) ও আমার ননাস আমেনা বেগম (৪২) বিভিন্ন সময় আমার ওপর অত্যাচার নির্যাতন চালায়। সর্বশেষ গত ৩রা নভেম্বর যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে আমার শ্বশুরের প্ররোচনায় ভাগিনা আলমগীর ও তার খালা আমেনা বেগম আমাকে মারধর করে আমার নিষ্পাপ সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়৷ পরবর্তীতে আলমগীর ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমার বাপের বাড়িতে গিয়ে আমাকে প্রাণনাশের হুমকী দেয়। তারা আমাকে আমার শ্বশুর বাড়িতে গেলে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকী প্রদান করে।

এ দিকে আহত গৃহবধুর প্রবাসী স্বামী হাজিদ তার বাবা ও বোনের কথা বিশ্বাস করে গত ৩ মাস আগে থেকে গৃহবধূর ভরণপোষণের খরচ দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। এ ঘটনার পর থেকে অসহায় গৃহবধূ রোকসানা আক্তার অনাহারে অর্ধাহারে থেকে মানবেতর জীবনযাপন করছে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান জানান, যৌতুকের দাবিতে গৃহবধুকে মারধর করে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়ার ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD