রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা

সোনারগাঁওয়ে ৬টি অটোরিক্সা চুরি 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের  সোনারগাঁও  পৌর এলাকার সাহাপুর কাঠপট্টি একটি গ্যারেজ থেকে ছয়টি ব্যাটারীচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।  শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁও থানায় গ্যারেজ মালিক মল্লিকা বেগম বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন।
 সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে মল্লিকা বেগম জানান, দৈনিক ভাড়ার ভিত্তিতে তার গ্যারেজে প্রতিদিন অটোরিক্সা রাখেন মালিকরা। শনিবার দিবাগত রাতে অটোরিক্সার মালিক আলমগীর, মিঠু, রিয়াজ, বাবুল দাস,জাকির হোসেন ও বিশু সাহা অটো রেখে বাড়িতে চলে যান। পরে রাতের কোন এক সময় চোরেরে গ্যারেজ থেকে ৬টি অটোরিক্সা  চুরি করে নিয়ে যায়। পরে সকালে অটোরিক্সার মালিকরা এসে দেখতে পান তাদের অটোরিক্সা গুলো গ্যারেজে নেই।
মল্লিকা  বেগম অভিযোগে আরো উল্লেখ করেন, রাত সাড়ে  ১২ টার দিকে গ্যারেজ বন্ধ করেছেন। গ্যারেজের  পাহাড়াদার আবুল হোসেন সিলেটে  বেড়াতে যাওয়ায় তার ছোট ভাই সালাউদ্দিন গ্যারেজের পাহাড়ার দায়িত্বে ছিলেন। ভোর রাতে অটোরিক্সার মালিকরা গাড়ি নিতে এসে গ্যারেজে অন্য তালা লাগানো দেখতে পান। তখন তালা ভেঙে ভেতরে ঢুকে অটোরিক্সাগুলো চুরি হয়ে গেছে বুঝতে পারেন। এতে  অটো মালিকদের ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারি বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। চুরি যাওয়া অটোরিক্সাগুলো উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD