বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

মনির হোসেন,  জামপুর প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের পুলিশ সদস্যের নাম আফাজউদ্দিন (৪৫)। বৃহস্পতিবার ভোর ৪ টায় এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার পাকুন্ডা এলাকায় এ র্দূঘটনা ঘটে। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আফাজউদ্দিন টাঙ্গাইল সদর উপজেলার চরখিদি গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি সোনারগাঁওয়ের তালতলা তদন্ত কেন্দ্রের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আফজাল হোসেন জানান, রাতে সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে দায়িত্বরত ছিলেন তারা। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রæতগামী ট্রাক আফাজউদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে তার দুই পায়ের উপর দিয়েই ট্রাকের চাকা উঠে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি ঘটনার পরপরই পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD