মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট, আহত ৬

 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরাজিত মেম্বার প্রার্থী ও জাতীয় শ্রমিকলীগ মেঘনা শিল্পাঞ্চল শাখার যুগ্ম-আহবায়ক আব্দুল হালিমের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।  রোববার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে পিরোজপুর ইউনিয়নের বর্তমান মেম্বার রফিকুল ইসলাম সরকার ও তার সমর্থকদের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নে গত ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় নির্বাচনে জয়ী হয়ে রফিকুল ইসলাম মেম্বার তার সমর্থকদের নিয়ে দুই দফায় হামলা চালিয়ে পরাজিত প্রার্থীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুরসহ তাদের পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। গত নির্বাচনের জের ধরেই  রোববার সকালে আষাড়িয়ার-চর গ্রামের সারোয়ার, মোক্তার ও রফিকুল ইসলাম সরকার মেম্বারের নেতৃত্বে আব্দুল হালিমের সমর্থিত ৩-৪ টি পরিবারে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা বাড়িঘর ভাংচুর করে। এসময় সৌদি ফেরত শাহজালালের বাড়িতে ঢুকে ২০ হাজার সৌদি রিয়েল, স্বর্নালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
আষাড়িয়ারচর গ্রামের বাসিন্দা আব্দুল জলিল জানান, নির্বাচনের পর আমার প্লাস্টিকের কারখানায় গিয়ে হামলাকারীরা ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে বড় ভাইয়ের বিকাশ দোকানে গিয়ে আমার অসুস্থ (প্যারালাইসিস) বড় ভাই আব্দুর রউফকে কুপিয়ে নগদ পাঁচ লাখ টাকা ও বিকাশ ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।

শ্রমিকলীগ মেঘনা শিল্পাঞ্চল শাখার যুগ্ম-আহবায়ক আব্দুল হালিম বলেন, বর্তমান মেম্বার রফিকুল ইসলাম সরকার নির্বাচনের পরপর আমাদের উপর দুইবার হামলা চালায়। উল্টো দুইটি মিথ্যে মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছে। সেই মামলায় আমার ভাই-ভাতিজাসহ ১৬ জন নারায়ণগঞ্জ কোর্টে হাজিরা দিতে গেলে আমার সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাটসহ কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

অভিযুক্ত রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় আমি জড়িত না। ব্যক্তিগতভাবে কেউ ঘটনা ঘটালে এর দায় আমার না।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত কওে ব্যবস্থা নেয়া হবে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD