রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে নারী নির্যাতন,কোটি টাকার প্রতারণা ও হত্যাচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক নারীর উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি কোটি টাকার প্রতারণা এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মিনা বেগম নামের এক নারী।
বুধবার দুপুরে সোনারগাঁওয়ের একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিনা বেগম।
তিনি অভিযোগ করেন, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোলেমান মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় দেড় বছর আগে তাকে জোরপূর্বক বিয়ে করেন। বিয়ের আগে থেকেই তিনি সাবেক আওয়ামী লীগ মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর একান্ত সহচর হিসেবে পরিচিত ছিলেন। বিয়ের পর থেকেই মাদক ও জুয়ার টাকার জন্য তাকে নানাভাবে চাপ দিতেন সোলেমান।
মিনা বেগম বলেন, “আমি সংসার টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু প্রতিনিয়ত গালিগালাজ, মারধর, ভয়ভীতি ও হুমকি ছিল তার নিত্যদিনের আচরণ। বিভিন্ন সময় নির্যাতন করে আমার কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা হাতিয়ে নেয় সে। তবুও শান্তি পাইনি। আরও টাকা ও সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিলে আমি অস্বীকৃতি জানাই।”
তিনি আরও বলেন, “আমি তখন বাবার বাড়িতে চলে আসি এবং আদালতে নারী নির্যাতন ও যৌতুক মামলা দায়ের করি। আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সোলেমান আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। কিছু দিন আগে রাতে সে তিন-চারজন সহযোগী নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। জানালার কাঁচ ভেঙে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভাড়াটিয়ারা টের পেয়ে আগুন নেভাতে না পারলে হয়তো আজ আমি জীবিত থাকতাম না।”
এ সময় কান্নাজড়িত কণ্ঠে মিনা বেগম আরও বলেন, “আমার কলেজ পড়ুয়া ছেলেটিকে এখন মিথ্যা হত্যা মামলায় আসামি করে হয়রানি করছে এই সন্ত্রাসী সোলেমান। আমি একজন মা হিসেবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার পরিবারের প্রাণনাশের আশঙ্কা রয়েছে। আমি সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, এলাকাবাসী ও মানবাধিকার কর্মীরা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সোলেমান মিয়ার দ্রুত গ্রেফতারের দাবি জানান।
মানবাধিকার কর্মীরা বলেন, “একজন নারীর এমন নিপীড়নের শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যেন আইনকে বৃদ্ধাঙ্গুলি না দেখাতে পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থান প্রয়োজন।”
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD