প্রচ্ছদ

সোনারগাঁওয়ে শিশুসহ আরো ৩৯ জনের দেহে করোনা সনাক্ত

সোনারগাঁও নিউজ ২৬ জানুয়ারী ২০২২ , ৯:২৭ এএম প্রিন্ট সংস্করণ

 নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।  গত ২৪ ঘন্টায়  ৬০ জনের নমুনা পরিক্ষা করে ৩৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় ৬৫ শতাংশ।
বুধবার দুপুরে  সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাবরিনা হক এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার এর তথ্যানুযায়ী ৬০ জনের নমুনা পরিক্ষা করে ২ জন ছেলে শিশু,১২ জন মহিলা ও ২৫ জন পুরুষের দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁওয়ে করোনা রোগী সনাক্তের সংখ্যা দাড়িয়েছে ২৮৩০ জন, সুস্থ হয়েছেন ২৫৯৮ জন মারা গেছেন ৬৮ জন।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় আক্রান্ত রোগী  সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন মহিলা, সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় ১ জন ছেলে শিশু, ১ জন মহিলা,গোয়ালদী এলাকায় ১ জন মহিলা, দৈলেরবাগ এলাকায় ১ জন মহিলা, হাতকোপায় ১ জন পুরুষ, দত্তপাড়ায় ১ জন পুরুষ, মোগড়াপাড়া ইউনিয়নের সূচেরগাঁও এলাকায় ১ জন ছেলে শিশু, ১ জন মহিলা,  ১ জন পুরুষ, মোগড়াপাড়া এলাকায় ১ জন পুরুষ ,পিরোজপুর ইউনিয়নের নিউ টাউন এলাকায় ৫ জন পুরুষ, মৃধাকান্দিতে ১ জন পুরুষ, ঝাউচরে ১ জন পুরুষ, চান্দেরচক এলাকায় ১ জন পুরুষ,  মঙ্গলেরগাঁও এলাকায় ১ জন পুরুষ,  কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় ১ জন পুরুষ, কাঁচপুর এলাকায় ২ জন পুরুষ, ৩ জন মহিলা, বেহাকৈর এলাকায় ১ জন মহিলা, কুতুবপুর এলাকায় ৩ জন পুরুষ,  বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় ১ জন পুরুষ, আনন্দবাজার এলাকায় ১ জন মহিলা, সাতভাইয়াপাড়ায় ১ জন পুরুষ, সনমান্দি ইউনিয়নের মশুড়াকান্দা গ্রামে ১ জন পুরুষ,  বাংলাবাজার এলাকায় ১ জন মহিলা, শম্ভুপুরা ইউনিয়নের কাজীরগাঁও এলাকায় ১ জন পুরুষ, এলাহিনগর এলাকায় ১ জন পুরুষ ও  বারদী ইউনিয়নের চান্দেরপাড়ায়  এলাকায় ১ জন মহিলা, বারদী এলাকায় ১ জন পুরুষ।