রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁও থেকে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে প্রবাসীকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে সৌদি আরব প্রবাসীকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে আপন চাচাতো ভাই। নিহতের নাম আল আমিন (৪২)। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সোনারগাঁওয়ের পার্শ্ববর্তী মেঘনা উপজেলার নদী বেষ্টিত চালিভাঙ্গা ইউনিয়নের বালুর চর এলাকার থেকে শুক্রবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর আজ শনিবার  ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন মেঘনা থানার ওসি। ঘটনার পর শুক্রবার সকালে হত্যাকান্ডে জড়িত সুজন মিয়াকে সোনারগাঁও থানা পুলিশ আটক করে। এ ঘটনায় মেঘনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত আল আমিন সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।

নিহত আল আমিনের ভগ্নিপতি হাবিবুর রহমান জানান, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের আব্দুল মতিনের ছেলে সুজন মিয়ার সাথে তার আপন চাচাতো ভাই আল আমিনের পূর্ব শত্রুতা ছিল। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের উন্নতি হয়। গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে  আল আমিন সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। গত বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে প্রবাসী আল আমিনকে ডেকে নিয়ে যায় ঘাতক সুজন মিয়া। মেঘনা উপজেলার বিভিন্ন চরে বেড়ানো শেষে সন্ধ্যার পর হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে থেঁতলে হত্যা করে প্রবাসীকে। হত্যার পর ঘাতক সুজন মিয়া বাড়ি ফিরে আসে। তার কাছে আল আমিনের কথা জানতে চাইলে এক মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে আল আমিন পালিয়ে গেছে বলে বাড়ির সকলের জানিয়েছেন। তার কথা বার্তা অসংলগ্ন হওয়ার সন্দেহ হয় বাড়ির লোকজনের। তাকে চাপ প্রয়োগ করলে এক পর্যায়ে এ হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে আটক করে সোনারগাঁও থানায় সোপর্দ করা হয়। পরে তার দেওয়া ঠিকানা অনুযায়ী প্রবাসীর লাশ চালিভাঙ্গা ইউনিয়নের বালুর চরে খুঁজে পান তার পরিবার। লাশ পাওয়ার পর মেঘনা থানা পুলিশকে খবর দেওয়া হয়। মেঘনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুক্রবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

শনিবার সকালে  ময়না তদন্তের জন্য কুমিল্লা জেনারেল হাসপাতাল মর্গে  প্রেরণ করা হবে।

সোনারগাঁও থানার পরিদর্শক ( তদন্ত) মো. মহসিন সোনারগাঁও নিউজকে বলেন, সৌদি আরব প্রবাসী হত্যাকান্ডের ঘটনায় সুজন মিয়াকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হলে তাকে সেখানে হন্তান্তর করা হবে।

মেঘনা থানার ওসি দেলোয়ার হোসেন সোনারগাঁও নিউজকে বলেন, প্রবাসীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ শনিবার ময়না তদন্তের জন্য কুমিল্লা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। লাশের পাশ থেকে বিরিয়ানীর প্যাকেট ও কোমল পানীর বোতল উদ্ধার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD