রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

সোনারগাঁও থেকে ৭১ বছর বয়সী বৃদ্ধ তিনদিন ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকা থেকে তিনদিন ধরে ৭১ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। তিনি গত মঙ্গলবার সকালে তিনি হাটতে বের হয়ে ফিরে আসেননি।

নিখোঁজের ঘটনায় নিখোঁজ বৃদ্ধের জামাতা মো. মোসলেম উদ্দিন সরকার বাদি হয়ে বুধবার বিকেলে সোনারগাঁও থানায় সাধারণ ডায়রী করেছেন।

জানা যায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার চক্রাতলা গ্রামের ৭১ বছর বয়সী হাজী সাদেক শিকদার তার মেয়ের সঙ্গে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে জাতীয় শ্রমিকলীগ নেতা ফিরোজ হোসেন মিতার বাড়িতে বসবাস করেন। গত ২০ বছর ধরে বৃদ্ধ তার মেয়ের পরিবারে সঙ্গে থাকেন। গত মঙ্গলবার সকালে হাটতে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। তার পরিবারের লোকজন তাদের আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তার সন্ধান পাননি। বিভিন্ন স্থানে তার খোজ না পেয়ে গত বুধবার বিকেলে সোনারগাঁ থানায় সাধারণ ডায়রী করা হয়।
নিখোঁজ বৃদ্ধের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা,মুখ মন্ডল গোলাকার, মুখে মেহেদী দ্বারা লাল রংয়ের দাড়ি আছে, পরনে খয়েরী রঙের পাঞ্জাবি ও লুঙ্গি পরিহিত ছিল।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, নিখোঁজের সন্ধানে বিভিন্ন স্থানে তার বার্তা পাঠানো হয়েছে। বৃদ্ধের সন্ধানে চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD