মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ  

সোনারগাঁও প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু বকর

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়। শনিবার সোনারগাঁও উপজেলা পরিষদ সভা কক্ষে এ সাধারণ সভায় প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাসের সভাপতিত্বে আলোচনা অংশ নেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইঁয়া, উপদেষ্টা ফিরোজ হোসাইন, আজীবন সদস্য একে এম মাহফুজুর রহমানসহ ক্লাবের সদস্যবৃন্দ। দ্বি-বার্ষিক রিপোর্ট পেশ করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রিপন ও অর্থ রিপোর্ট পেশ করেন ক্লাবের অর্থ সম্পাদক শাহাদাত হোসেন রতন। এ রিপোর্টের ওপর উপস্থিত সদস্যরা আলোচনা করেন। পরে বিকেলে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে এম এম সালাউদ্দিন ( দৈনিক যুগান্তর ) ও সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক ( দৈনিক মানবজমিন) নির্বাচিত হন। বিজয়ী অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা ( দৈনিক ইনকিলাব, যুগ্ম সাধারণ আকতার হোসেন ( চ্যানেল আই), অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন ( দৈনিক আমাদের সময়), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ( দৈনিক মুক্তখবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন( দৈনিক ডেসটিনি), সাংবাদিক কল্যান সম্পাদক মাহবুবুল ইসলাম সুমন ( দৈনিক সংবাদ ), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মাসুম মাহমুদ ( দৈনিক খবরপত্র) ও নির্বাহী সদস্য মনির হোসেন ( দৈনিক অগ্রসর), শামসুল আলম তুহিন ( দৈনিক রুদ্রবার্তা) ।

নির্বাচন পরিচালনা করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া ও নির্বাচন কমিশনার ছিলেন ক্লাবের উপদেষ্টা ও আজীবন সদস্য ফিরোজ হোসাইন, একে এম মাহফুজুর রহমান। নির্বাচনে ৩২ টি ভোটারের মধ্যে ভোট দেন ৩২ জন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD