প্রচ্ছদ

শীতের আগমনে প্রস্তুতি শুরু ‘রস বাগিচা’র সিজন ৩

সোনারগাঁও নিউজ ১৩ নভেম্বর ২০২৬ , ৩:৪৬ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

শীতের আগমনী হাওয়ার সঙ্গে গ্রামবাংলায় শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। শীতের সকালে তাজা খেজুরের রসের স্বাদ নিতে আগ্রহীদের জন্য নতুন আয়োজন নিয়ে আসছে ‘রস বাগিচা’। প্রতিষ্ঠানটির তৃতীয় মৌসুম বা সিজন–৩ সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও খাঁটি খেজুরের রস এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী স্বাদ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে রস বাগিচা। এ উপলক্ষে বাগান প্রস্তুত, খেজুরগাছ থেকে রস সংগ্রহ এবং গ্রাহকসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা ও প্রস্তুতি চলছে।

শীতের সকালে খেজুরের তাজা রসের স্বাদ উপভোগ করতে আগ্রহীদের জন্য সিজন–৩-এর আয়োজন সাজানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, আগের মৌসুমগুলোর মতো এবারও গ্রাহকদের মধ্যে খেজুরের রসের প্রতি আগ্রহ তৈরি হবে।