শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

গবাদি পশুসহ তিনটি ঘরের আসবাবপত্র পুড়ে ছাই

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রওশন আলী নামের এক প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটানা ঘটেছে। এ ঘটনায় দুটি গবাদি পশু ও তিনটি ঘরের আসবাবপত্র প্রায় ৬ লাখ টাকার মালামাল ছাই হয়ে গেছে।

বুধবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দলদার গ্রামে এ ঘটনা ঘটে।
রওশন আলীর স্ত্রী জুলেখা আক্তার জানান, বুধবার ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তার তিনটি ঘরের মালামাল ও গবাদি পশুসহ ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তার তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনরকম ঘর থেকে বের হয়ে প্রানে বেচেঁ যান। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার স্টেশন ও স্থানীয়দের একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে তার সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায় এ কথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন।
সোনারগাঁও ফায়ার স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে ওই পরিবারের তিনটি ঘর ও গবাদিপশু পুড়ে গেছে। একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD