মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁপয়ের কাঁচপুর খালপাড় চেঙ্গাইন এলাকায় ডাকাতি প্রস্তুতিকাল ৭ ডাকাতকে গ্রামবাসীর সহযোগিতায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার হাট লক্ষীগঞ্জ গ্রামের মৃত নীল কমল দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস, একই এলাকার মৃত পরিতোষ বর্মনের ছেলে চন্দন বর্মন, শ্যামল চন্দ্র দে’র ছেলে শিমুল চন্দ্র দে, দুলাল চন্দ্র মনি’র ছেলে অপু চন্দ্র মনি, মৃত আব্দুল মজিদ বেপারির ছেলে সুবেল বেপারি, দাউদকান্দি উপজেলার বাজারঘোলা গ্রামের কালু মিয়ার ছেলে মো. রুবেল, সাদিপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মৃত নাসিরউদ্দিনের ছেলে জুয়েল রানা। এদের প্রত্যেকের বয়স ২০-২৭ মধ্যে। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ছোড়া, লোহার রডসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গ্রামবাসীর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সোনারগাঁও থানায় উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন। শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় ডাকাতি সংঘটিত হচ্ছে। কোনভাবেই ডাকাতি প্রতিরোধ করা সম্ভব হচ্ছিল না। ফলে এলাকাবাসী কয়েক দলে বিভক্ত হয়ে এলাকা পাহাড়া দিচ্ছিল। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে খালপাড় চেঙ্গাইল এলাকায় ১০-১৫ জনের মুখোশধারী ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৭ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডাকাতি প্রস্তুতিকালে ৭ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD