শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

বারদীতে সংঘর্ষের ঘটনায় নিহত আ’লীগ নেতার লাশ দাফনের পর এলাকায় উত্তেজনা বিরাজ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি বাজার এলাকায় আওয়ামীলীগের দু‘পক্ষের সংঘর্ষে করিম সরকার নামের আওয়ামীলীগ নেতার লাশ দাফনের পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত করিম সরকার বারদি সেনপাড়া গ্রামের মৃত ইছমত সরকারের ছেলে। নিহতের লাশের ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে জানাযা শেষে লাশ দাফন করা হয়। লাশ দাফনের পর ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় বাড়িঘর ভাংচুর লুটপাটের আংশকা করছেন এলাকাবাসী।

এদিকে, ঝগড়ার সুযোগে আমাদের ফাঁসানোর জন্য এ ঘটনা সাজিয়েছেন বলে অভিযুক্তরা অভিযোগ করেন।

জানা যায়, উপজেলার বারদি এলাকায় নির্বাচন কেন্দ্রিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বারদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক ও নাজমুল হক পক্ষের সাথে জাকির সরকার ও ইব্রাহিম ইবু পক্ষের বিরোধে গত ১৩ এপ্রিল বুধবার সকালে সংঘর্ষে আওয়ামীলীগ নেতা করিম সরকার আহত হন। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার দুপুরে মারা যান।

অভিযুক্ত নাজমুল হক বলেন, তিনি আমার চাচা। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ্য ছিলেন। ঝগড়ার সুযোগে আমাদের ফাঁসানোর জন্য এ ঘটনা সাজিয়েছেন। ময়না তদন্ত রিপোর্ট হাতে এলে সব কিছু পরিস্কার হয়ে যাবে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, করিম সরকারের লাশের ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। অভিযোগ গ্রহন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD