মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

আইএলও সম্মেলনে যোগ দিতে জেনেভায় যাচ্ছেন সিবিএ নেতা ফিরোজ হোসাইন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর ১১০ তম সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কৃতি সন্তান, শ্রমিক নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. ফিরোজ হোসাঈন। তিনি সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা।

২৭ মে শুক্রবার বাংলাদেশের শ্রমিক প্রতিনিধি হিসেবে ওই সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে তিনি জেনেভার উদ্দেশ্যে রওনা হবেন। আইএলও’র জেনেভা সম্মেলনে বাংলাদেশ শ্রমিক প্রতিনিধি দলে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক ফিরোজ হোসাইনকে যুক্ত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফিরোজ হোসাইন বাংলাদেশ টেলিভিশনের প্রথম শ্রেণির নাট্যশিল্পী। পাশাপাশি উপস্থাপনা, নাট্য নির্দেশনা ও প্রামান্য অনুষ্ঠান নির্মানের সাথে যুক্ত রয়েছেন। নাট্যাভিনেতা হিসেবে দেশে ও দেশের বাইরে তাঁর অসংখ্য মঞ্চ নাটক মঞ্চস্থ হয়েছে। তিনি স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতির দায়িত্ব পালন ছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় গঠিত জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শক পরিষদের সদস্য ও শ্রম আদালত ঢাকা-৩ এর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

ফিরোজ হোসাইন দীর্ঘ ৩৪ বছর যাবত জনতা ব্যাংক লিঃ সিবিএ এর বেসিক কার্যক্রমে যুক্ত আছেন। এছাড়া জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ফিরোজ হোসাইন বাংলাদেশ ছাত্রলীগের সোনারগাঁও উপজেলা ও জেলা কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি সোনারগাঁও সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, সোনারগাঁও গ্রাম উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সোনারগাঁও শাখার প্রতিষ্ঠাতা ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD