মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে গৃহবধুকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে ঘুমন্ত গৃহবধুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভূক্তভোগীর স্বামী সামসুল হক বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে রোববার সকালে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন মো. আমজাদ হোসেন, মো. বায়েজিদ, মোশারফ ও মো. খালেক মিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনার প্রধান আসামি আমজাদ হোসেনকে  রোববার বিকেলে পুলিশ গ্রেফতার করে। গত ৭ আগষ্ট রোববার দিবাগত রাতে সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভ‚ক্তভোগী গৃহবধুর স্বামী রূপগঞ্জের গাউছিয়া এনডেট কোম্পানীতে তাতের কাজ করে। গত ৬ আগস্ট রাত্রীকালীন ডিউটি করার উদ্দেশ্যে সে গাউছিয়া চলে যায়। সে কাজ শেষ করে রাতে ফিরে আসবে মনে করে তার স্ত্রী রুমের দরজা খোলা রেখে তার বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রাত ১.৪৫ টার দিকে অভিযুক্ত আমজাদ ঘরের ভেতর ঢুকে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণেরর চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে তার স্ত্রী ডাক চিৎকার করলে পাশের রুম থেকে তার মা দরজা ধাক্কাতে থাকে। এক পর্যায়ে অভিযুক্ত আমজাদ তার স্ত্রীকে ছেড়ে দিয়ে রুমের দরজা খুলে গৃহবধুর শাশুড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় শাশুড়ি আমজাদকে দেখে চিনতে পারে। এ বিষয়ে তার স্ত্রী থেকে বিস্তারিত শুনে এলাকার গন্যমান্য ব্যক্তিদের কাছে শালিস দাবি করেন। স্থানীয়রা সালিস না করায় দীর্ঘদিন পর সোনারগাঁও থানায় গতকাল রোববার সকালে অভিযোগ দায়ের করেন।

গৃহবধুর স্বামী সামসুল হক বলেন, গ্রাম্য সালিসকারীরা কাছে বিচারের আশ্বাস দিলেও তার বিচার না করে আমজাদের পক্ষ নিয়ে সহযোগীতা করে আসছিল। অভিযুক্তরা তাকে ও তার স্ত্রীকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণচেষ্টার বিষয়ে সহযোগীতা করে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, গৃহবধুকে ধর্ষণ চেষ্টায় প্রধান আসামী গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD