রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে বালু শ্রমিকের গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক শ্রমিকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বাদল  শেখ (৪৫)। সে বালুর বুস্টার মেশিনের শ্রমিক। ড্রেজার ব্যবসায়ী আফজাল হোসেনের বালুর বুস্টার মেশিনের মিস্ত্রি হিসেবে কর্মরত ছিল।

বুধবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় ওবায়দুল (৩২) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত বাদল শেখ বরিশালের বানারীপাড়ার বিশারকান্দি এলাকার মৃত বারেক শেখের ছেলে। আটককৃত ওবায়দুল বারদীর আলগীরচর গ্রামে মৃত আব্দুল বাতেনের ছেলে।

নিহতের ভাই রবিউল সোনারগাঁও নিউজকে জানান, বাদল শেখের সঙ্গে শনিবার রাত ৯ টায় শেষ কথা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায় নি। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি দাবি করেন,নোয়াগাঁও ইউনিয়নের নাসিরউদ্দিন ও বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার  এলাকার দেলোয়ার হোসেন দিলুর  আর্থিক লেনদেন নিয়ে কয়েকদিন আগে কথাকাটাকাটি হয়। এসময় তারা হত্যার হুমকি দিয়েছিল। এ হত্যাকান্ডের সঙ্গে তারা জড়িত থাকতে পারে।
বালু ব্যবসায়ী আফজাল হোসেন সোনারগাঁও নিউজকে জানান, নিহত বাদল শেখ তার বুস্টার মেশিনে মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। গত তিনদিন ধরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মোবাইল বন্ধ থাকায় ভেবেছিলাম সে বাড়ি চলে গিয়েছেন। বর্তমানে লাইন বন্ধ রয়েছে।  সকালে তার বুস্টার ঘরের সামনে লাশ পাওয়া যায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান সোনারগাঁও নিউজকে জানান, বুধবার সকালে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। গলিত মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD