রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে দলিল লিখক হত্যা মামলায় প্রধান আসামী পরকীয়া প্রেমিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরকীয়ার জেরে মো.মোশারফ হোসেন ভূইয়া নামের এক দলিল লিখককে বৈদ্যুতিক শর্ক দিয়ে ও বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান আসামী পরকীয় প্রেমিক মো. রিপনকে গ্রেফতার  করেছে সোনারগাঁও থানা পুলিশ।  বুধবার দুপুরে আড়াইহাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। ঘটনার পরদিন নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। নিহতের স্ত্রী হত্যার দায় স্বীকার করে নারায়ণগঞ্জ আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় নিহতের ভাই সোলায়মান বাদি হয়ে সোনারগাঁও  থানায় মামলা মামলা দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামের আব্দুল কাদির ভূইয়ার ছেলে দলিল লিখক মো. মোশারফ হোসেন ভূইয়াকে গত শনিবার দিবাগত রাতে ডাকাতরা হত্যা করেছে বলে স্ত্রী শাহিনুর আক্তার দাবি করেন। নিহতের স্ত্রী জানিয়েছেন ৩-৪ জনের একটি ডাকাত দল রাতে ২টার দিকে তার বাড়িতে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কোন আলামত না পেয়ে বিষয়টি সন্দেহ হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ন্ত্রী শাহিনুর আক্তারকে গ্রেফতার করে পুলিশ। পরদিন নিহতের স্ত্রী আদালতে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন।
জবানবন্দীতে সে জানিয়েছেন, পরকীয়া প্রেমিক রিপনকে রাত ২টার দিকে শাহিনুর আক্তার ঘরের জানালা দিয়ে ঘরে প্রবেশ করায়। মোশারফকে ঘুমন্ত  অবস্থায় শাহিনুর ও রিপন মিলে বৈদ্যুতিক শর্ক দিয়ে তাকে নিস্তেজ করে। পরে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে রিপন পালিয়ে যায়। পরে ঘরে ডাকাত এসে তার স্বামীকে হত্যা করে পালিয়ে গেলে বলে প্রচার করে।
এলাকাবাসীর দাবি, নিহতের ন্ত্রীর তার পরকিয়া আড়াল করতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। পরকীয়ার কারনে আগেও একাধিক ছেলের সঙ্গে নিহতের স্ত্রী পালিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মোশারফ হত্যাকান্ডে পরকীয় প্রেমিক প্রধান আসামী রিপনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে নিহতের স্ত্রী আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD