মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে জাতীয়পার্টির প্রার্থীর বাড়িতে আওয়ামীলীগ প্রার্থীর হামলা, অবরুদ্ধ , আহত ১০

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা ও অবরুদ্ধ করে রাখে আওয়ামীলীগ প্রার্থীর লোকজন। গতকাল রোববার সকালে ও বিকেলে উপজেলা জামপুর ইউনিয়নের পাকুন্দা এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারী আওয়ামীলীগ প্রার্থী হুমায়ুন কবীর ভূইঁয়ার সমর্থকরা জাতীয় পার্টির প্রার্থী আশরাফুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে মোটরসাইকেলে মহড়া দিয়ে অবরুদ্ধ রাখে বলে অভিযোগ উঠে। হামলায় জাতীয়পার্টির ১০ কর্মী আহত হয়। তবে কোন ভাংচুরের ঘটনা ঘটে নি। এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জামপুর ইউনিয়নের জাতীয় পার্টি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম জানান, গত শনিবার রাতে জামপুরের তালতলা এলাকায় আমার গণসংযোগ শেষ হওয়ার পরপরই সরকার দলীয় আওয়ামীলীগ প্রার্থীর লোকজন আমার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় কামরুল ও তরিকুল নামে আমার দুই কর্মী গুরুত্বও আহত হয়। এ হামলার রেশ ধরে আওয়ামীলীগ প্রার্থী হুমায়ন কবীর ভূইঁয়া পাশ্ববর্তী আড়াইহাজার উপজেলার থেকে বহিরাগত লোকজন এনে গতকাল রোববার সকালে আমার বাড়ির সামনে এসে বাড়ির গেইটে হামলা চালায়। হামলায় বাধা দিতে গিয়ে আমার ছোট ভাই শহিদুল , শিপন, তরিকুলসহ ৭ জন আহত হয়। পরে বিকেল আবার তারা আমার বাড়ির সামনে এসে পুলিশের উপস্থিততে মোটর সাইকেলের মহড়া দিয়ে বাড়ির প্রবেশ গেইটে সামনে দাড়িয়ে বাড়ি অবরুদ্ধ করে রাখে। প্রায় আধাঘন্টা অবরুদ্ধে বাড়ির কেউ বের হতে পারে নি। কেউ বের হলে তাকে মারধর করে। এসময় শিপন নামে আরো এক কর্মীকে হামলাকারীরা মারধর করে। এঘটনা পর পর আরো অতিরিক্ত পুলিশ আসলে আওয়ামীলীগের লোকজন চলে যায়। আশরাফুল আরো বলেন, আমরা এলাকায় জনপ্রিয়তা দেখে আওয়ামীলীগের প্রার্থীর লোকজন এ হামলা চালায়।

হামলার ঘটনায় আওয়ামীলীগ প্রার্থী হুমায়ন কবীর ভূইঁয়া বলেন, প্রতিপক্ষ জাতীয়পার্টির অভিযোগ মিথ্যা। আমি এ ঘটনা কিছুই জানি না। আমার বাড়ির সামনে আমার সমর্থিত লোকজন থাকবে এটাই স্বাভাবিক। তার বাড়ির সামনেই আমার বাড়ি। জাতীয়পার্টির প্রার্থী আশরাফুলই রূপগঞ্জের গোলাকান্দাইল থেকে লোকজন এনে তার বাড়িতে জড়ো করে। উল্টো আমার ওপর মিথ্যা অভিযোগ তুলে এলাকার লোকজনের সমর্থন আদায়ের জন্য। আমার উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এ অপপ্রচার চালানো হচ্ছে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD