অপরাধ

সোনারগাঁওয়ে গাঁজাসহ ৬ মাদক কারবারী গ্রেপ্তার 

সোনারগাঁও নিউজ ১৬ জানুয়ারী ২০২৩ , ৪:০৩ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে  গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব -১১ একটি দল অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করে।
সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
এর আগে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ৪৪ কেজি গাঁজাসহ তাদেরকে হাতেনাতে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল মিয়া, ছোটন মিয়া, জাকির হোসেন, হান্নান, সোহাগ মিয়া ও ইউসুফ। এসময় মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ৪৫ টাকা, ৫টি মোবাইল, ৬টি মোবাইল সীম জব্দ করা হয়।