সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৯৯৯ থেকে খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদির বিল থেকে এ লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে ।
নিহত যুবকের নাম আল আমিন। সে উপজেলার সনমান্দি পূর্ব পাড়া গ্রামের জাকারিয়া মিয়ার ছেলে ।

শুক্রবার থেকে সে নিখোঁজ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, সকালে ৯৯৯ নাম্বার থেকে অজ্ঞাত লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ওই লাশের পরিচয় শনাক্ত হয়। ধারণা করা হচ্ছে ৪দিন আগে দূর্বত্তরা ওই যুবককে হত্যা করে জমির ঘাসের নিচে লুকিয়ে রাখে। মঙ্গলবার সকালে এলাকাবাসী লাশের দূর্গন্ধ পেয়ে ৯৯৯ এ খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD