রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী হত্যার অভিযোগে ঘাতক স্বামী গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব ১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা।

এর আগে শনিবার রাতে কক্সবাজার সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ একটি দল।

গ্রেপ্তারকৃত আসামি সাইদুল ইসলাম সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নুরুল ইসলাম সুদার ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায়, উপজেলার পিরোজপুর গ্রামের ইব্রাহিম প্রধানের মেয়ে আখিঁ আক্তারের সঙ্গে পাশ্ববর্তী চেঙ্গকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইদুল ইসলামের সঙ্গে ১৫ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। দাম্পত্য জিবনে তাদের অর্ণব (১২), সিয়াম(১০) ও চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। নানা অজুহাতে সাইদুল ইসলাম প্রায়ই আখিঁ আক্তারকে মারধর করতো। সাইদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। বিয়ের পর থেকেই পরকীয়ার সন্দেহে স্বামী স্ত্রীর মধ্যে কলহে লিপ্ত ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে গৃহবধু আখিঁ আক্তারকে স্বামী সাইদুল ইসলাম হাত পা বেধে হাতুড়ি দিয়ে উপর্যপুরি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পেটাতে থাকে। হাতুড়ির আঘাতে আখিঁ আক্তার জ্ঞান হারিয়ে প্রত্যক্ষদর্র্শী সন্তানরা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম প্রধান বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে র‌্যাব এখনো থানায় হস্তান্তর করেনি। আসামী হস্তান্তরের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD