সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন সোনারগাঁওয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার 

সোনারগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মেঘনা নদীর বেষ্টিত চারাঞ্চল নুনেরটেকের জেলে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘সুবর্ণগ্রাম মায়াদ্বীপ শিশু পাঠশালা’র ১৩০ জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ ও স্যান্ডেল বিতরণ করা হয়।

ইনার হুইল ক্লাব অব বারিধারার উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব বারিধারার সভাপতি মেরিনা মুস্তফা, কোষাধ্যক্ষ তাহমিনা চৌধুরী, আইএসও রাবেয়া আহমেদ চামেলী, ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির সভাপতি নাসিমা আলম, ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুরের সভাপতি লিপি আক্তার, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েস, সাংবাদিক গাজী আলমগীর, সোনারগাঁও থানার এস আই মোহাম্মদ ফিরোজ আহমেদ, সুবর্ণগ্রাম মায়াদ্বীপ শিশু পাঠশালার শিক্ষক সুবেদা আক্তার, আতিকুর রহমান মিঠু প্রমুখ। মানবিক এই কার্যক্রমে সহযোগিতা করে স্থানীয় সংগঠন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন।

ইনার হুইল ক্লাব অব বারিধারার সভাপতি মেরিনা মুস্তাফা স্কুলের শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি কোমলমতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

কবি শাহেদ কায়েস ইনার হুইল ক্লাব অব বারিধারাকে তাদের এই মানবিক কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য মানবিক সহায়তা দান নয়, এটি সুবিধাবঞ্চিত মানুষের অধিকার। আমাদের সবার তাঁদের পাশে দাঁড়ানো উচিত।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD