শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

সোনারগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় খাবার হোটেল ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম আবুল হাসনাত (৫৫)।  বুধবার সকালে সোনাখালী এলাকায় মহাসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আবুল হাসনাত সোনারগাঁও উপজেলার সোনাখালি গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে।

নিহতের ফুফাতো ভাই আয়নাল হক সোনারগাঁও নিউজকে জানান, আবুল হাসনাত সোনাখালিতে খাবার হোটেলের ব্যবসা করতেন। তার হোটেল থেকে কিছুটা দূরেই তার বাড়ি। গতকাল বুধবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে হোটেল যাওয়ার উদ্দেশে সোনাখালিতে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে বুধবার সকাল সোয়া ১০টায় নিয়ে যাওয়া হয় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া সোনারগাঁও নিউজকে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD