শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে বালু ফেলে জমি দখলের চেষ্টা, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দড়িকান্দি এলাকায় জমিতে বালু ফেলে দখল করার চেষ্টা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এতে বাধা দেওয়ায় জমির মালিককে প্রাননাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সোমবার সকালে ওই জমির মালিক এস এম জামালউদ্দীন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, তিনি উপজেলার সনমান্দী ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ২০১০ সালের ২২ ফেব্রæয়ারী ২৯৪৭ নং দলিলে সোনারগাঁও উপজেলার ছোট কৃষ্ণাদী মৌজায় এসএ/আরএস ৭৮/৭৯ নং দাগে ১৬ শতাংশ জমি ক্রয় করেন এবং তাদের দখলে রয়েছে। সম্প্রতি একটি কোম্পানীর পক্ষ নিয়ে স্থানীয় সন্ত্রাসী হাবিবুর রহমানের নেতৃত্বে আব্দুল লতিফ, মাহমুদুল হাসান দুলাল, খলিলুর রহমান, নাসিরউদ্দীন ওবায়দুল সহ ১০-১৫ জনের একটি দল ওই জমিতে বালু ফেলে ভরাট করে দখল করা চেষ্টা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে তারা জানায় এ জমি রাখতে হলে প্রতি মাসে তাদের মাসোহারা দিতে হবে এবং প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়।

জামাল উদ্দীন জানান, সন্ত্রাসীরা দীর্ঘ দিন ধরে তাদের ক্রয়কৃত ১৬ শতাংশ জমি জোরপূর্বক বালু ফেলে দখল করার চেষ্টা চালায়। আমরা বাধা দেওয়ায় তারা মাসিক মাসোহারা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

অভিযুক্ত মাহমুদুল হাসান দুলাল জানান, আমি কোম্পানীতে চাকুরী করি। আমার জমি দখল করার ক্ষমতা নেই। তিনি জমি দখল করার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD