সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

দুই ভাইকে হত্যাকান্ডের পর হত্যার জড়িতদের বাড়িতে আগুন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২ ভাইকে হত্যাকান্ডের পর বিক্ষুদ্ধ স্বজন ও এলাকাবাসী রোববার রাত সাড়ে ৯টার দিকে হত্যাকান্ডে জড়িতদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে করে তাদের ২টি বসত ঘরসহ ১০টি ভাড়া দেওয়া কক্ষ পুড়ে যাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়ার দুই নম্বর ওয়ার্ডের মৃত সানাউল্লাহর ছেলে আসলাম সানী, শফিকুল ইসলাম রনিকে কুপিয়ে হত্যার ঘটনায় রোববার সন্ধ্যার পর থেকে স্বজন ও এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা তালাবন্ধ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে করে নিহতের চাচা মহিউদ্দিনের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়া পাশ্ববর্তী গাছপালাও পুড়ে যায়। আগুনে বাড়িঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিস পত্র পুড়ে ভূষ্মিভূত হয়ে যায়। বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ রোববার রাত ১০টার দিকে ঘটনাস্থলে আসেন। পুলিশ আসার আগেই বাড়িঘর আগুরে পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসী সোনারগাঁও নিউজকে জানায়, দুটি হত্যাকান্ডের বিষয়ে পুলিশের কড়া নজরধারী থাকা দরকার ছিল। হত্যকান্ডের পর পুলিশ ঘটনাস্থলে আসলেও পরবর্তীতে তারা চলে যায়। এমন সুযোগে নিহতদের বিক্ষুদ্ধ স্বজনরা অভিযুক্তদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পুলিশের সচেতনার অভাবে বিক্ষুদ্ধরা আগুন দেওয়া ঘটনা ঘটিয়েছে।

কাঁচপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাসান খাঁন সোনারগাঁও নিউজকে বলেন, হত্যাকান্ডের পর ঘটনাস্থল থেকে বাড়ি চলে যাওয়ার পর জানতে পারি রাত সাড়ে ৯ টার দিকে আগুন দিয়ে সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরে বিদ্যুৎ অফিস ও তিতাস গ্যাস অফিসে খবর দিয়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD