রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধে একই পরিবারের নারীসহ ৪ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খংশারদী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আলী আকবর বাদি হয়ে  বুধবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের খংশারদী এলাকায় সাড়ে ২৩ শতাংশ জমি নিয়ে মো. কাউসারের সঙ্গে আলী আকবরের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধকৃত জমি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালত আলী আকবরের পক্ষে রায় প্রদান করে। ওই জমি বেদখলের জন্য দীর্ঘদিন ধরে কাউসার ও তার লোকজন পায়তারা করে আসছে। এ নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে কাউসারের নেতৃত্বে সাদ্দাম, সিয়াম, কোহিনুর, মানসুরাসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আলী আকবরের ওপর হামলা করে। এসময় তাকে বাঁচাতে এলে তার স্ত্রী আসলাম আক্তার, ছোট ভাইয়ের স্ত্রী  আসমা আক্তারকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে হামলাকারীরা তাদের পরনের জামা কাপড় টেনে হেচড়ে শ্লীলতাহানী করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আলী আকবর বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত কাউসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের জমি আলী আকবর ও তার লোকজন দখল করে রেখেছে। এ নিয়ে উভয়ের মধ্যে ধ্বস্তাধস্তি হয়েছে।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ জানান, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD