রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে সিসি ক্যামেরা ভেঙে বাড়িতে চুরির চেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সিসি ক্যামেরা ভেঙে চুরির চেষ্টা করেছে এক চোর। চুরির ঘটনায় ওই বাড়ির মালিক কিশোর কুমার রায় বাদি হয়ে শুক্রবার সোনারগাঁও থানার অভিযোগ দায়ের করেছেন। বুধবার রাতে বারদী ইউনিয়নের মারকুন্ডি পাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়,  উপজেলার বারদী ইউনিয়নের মারকুন্ডি পাড়া গ্রামের কিশোর কুমারের বাড়ির লোকজন গত বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেনপাড়া গ্রামের সামসুল হকের ছেলে মো. রাসেল রাতেই তাদের বাড়িতে চুরির উদ্দেশ্য বাড়িতে আসে। পরে সিসি ক্যামেরা দেখে দুটি ক্যামেরা ভেঙে চুরির চেষ্টা করে। পরবর্তীতে সকালে ঘুম থেকে উঠে বাড়ির সিসি ক্যামেরা ভাঙা দেখে বাড়ির লোকজন। পরে রাতের ফুটেজ যাচাই করার পর ওই এলাকায় চিহ্নিত মাদকাসক্ত ও চোর রাসেলকে চিহ্নিত করে।
এলাকাবাসীর অভিযোগ রাসেল বারদী এলাকার চিহ্নিত চোর চক্রের সদস্য, সে গত মাসে বারদী বাজারে একটি তেলের মিলের সাটারের তালা ভেঙে নগদ টাকা চুরির অভিযোগে জেল খাটেন। কয়েক দিন হয় জামিনে মুক্তি পেয়ে আবারও চুরির  কাজে লিপ্ত হয়েছে, চোর রাসেলের চুরির উৎপাত দিন দিন বেড়েই চলছে।  এঘটনার পর থেকে বারদী এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো আহসান উল্লাহ বলেন,  অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD