বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি

এমপি খোকার বরাদ্দকৃত রাস্তায় সুফল পাবে বারদীর তিন গ্রামের মানুষ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের ১নং ওয়ার্ড মসলন্দপুর সেকের চর গ্রামে সেকের চর বায়তুল নুর জামে মসজিদ হইতে – সেকেরচর ঈদগা পর্যন্ত ১০০০ ফুট নতুন মাটির রাস্তার উদ্বোধন করেন করা হয়েছে।

নারায়ণগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বরাদ্দকৃত এক হাজার ফুট নতুন রাস্তা হওয়ায়, সেকের চর, মসলন্দপুর ও মান্দার পাড়া এই তিন গ্রামের সর্বস্তরের জনগন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রোববার বিকালে বারদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের অবহেলিত সেকের চর গ্রামের জনসাধারণের দুর্ভোগ লাগব হবে এই রাস্তাটি মাধ্যমে। এই রাস্তাটির মাধ্যমে ঐ এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা বছরে দুইটি ঈদের জামাত ও মৃত ব্যক্তিদের যানাজার নামাজ সুন্দর ভাবে সম্পন্ন করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সাবেক মেম্বার জজ মিয়া, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফারুক আহমেদ মান্নান, ইসমাইল সরকার রোমান, সংরক্ষিত মহিলা সদস্য উম্মে হানী উম্মি, ফরিদা ইয়াসমিন, বারদী ইউনিয়ন ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন অর রশিদ,মোঃ রাজিব,নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD