রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

বারদীতে বৃদ্ধের গলায় ছুরি ধরে চার অটোরিক্সা চুরি

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ: 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকায় বৃদ্ধের গলায় ছুরি ধরে চার অটোরিক্সা চুরি ঘটনা ঘটেছে।  শনিবার রাত ৩ টার দিকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। চুরির সাথে জড়িত থাকায় আল আমিন নামের একজনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ওই চোরকে নারায়ণগঞ্জ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দ পুর এলাকার শারীরিক প্রতিবন্ধী মোঃ হাসান আলী ৮০ ও তার বড় ছেলে মোঃ আনোয়ার হোসেন শারিরীক প্রতিবন্ধী হওয়ায় হাঁটা চলা করতে পারেন না। ফলে বাড়ির পাশে মুদি দোকান ও অটোরিক্সার গ্যারেজ ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন। গত শনিবার রাতে মসলন্দপুর এলাকার সক্রিয় চোর চক্রের সদস্যরা তার দোকানে হানা দেয়। এসময় ঘুমন্ত অবস্থায় মোঃ হাসান আলীকে হাত পা বেঁধে গলায় ধারালো ছুরি ধরে গ্যারেজে থাকা চারটি অটোরিক্সা ও নগদ ১৬ হাজার টাকার সিগারেট নিয়ে যায়।
ভূক্তভোগী হাসান আলী জানান, চোরেরা যখন আমার দোকানে চুরির উদ্দেশ্যে আসে তখন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। একই এলাকার জামানের ছেলে আল আমিন, শফিকের ছেলে জিতু, ও নুরুল ইসলামের ছেলে জহির হাত পা মুখ বেঁধে ও গলায় ধারালো ছুরি ধরে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে হারুনের ছেলে হৃদয়, ইলিয়াসের ছেলে সেলিমসহ আরো ৩-৪ জন চোর গ্যারেজ থেকে চারটি অটোরিক্সাসহ দোকানের সিগারেট নিয়ে যায়। পরে ডাক চিৎকারে আশেপাশে লোকজন এসে আমাকে উদ্ধার করে। সকালে চোর চক্রের সদস্য আল আমিনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোর্পদ করে। আল আমিন চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, চোর চক্রের এক সদস্যকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD