সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

জামপুর ও সাদিপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, জামপুর :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুটি ইউনিয়নের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস কর্তৃপক্ষ। উপজেলার জামপুর ও সাদিপুর ইউনিয়নে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বৃহস্পতিবার যৌথ অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে ৪ হাজার আবাসিক গ্যাস সংযোগ ও ৮টি অবৈধ বানিজ্যিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় অবস্থিত জে এন্ড জে নিটিং ফ্যাক্টরিকে এক লাখ  টাকা জরিমানা করা হয়েছে।

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরা মনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ,  সোনারগাঁও জোনাল অফিসের প্রকৌশলী রিয়াজুল ইসলাম, রিফাত আব্দুল্লাহ,সহকারী প্রকৌশলী সোহেল আহমেদ, শাহিন মিয়া। এসময় সোনারগাঁও থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

অভিযানকালে তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, জামপুর ইউনিয়নের মিরেরটেক, মরিচটেক, সাদিপুর ইউনিয়নের নানাখি এলাকার প্রায় ৪ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ৮টি বাণিজ্যিক গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তাছাড়া এক ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD