বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি

সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছেন ৩শ’১৬ জন  

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :

এবারের এস এস সি ও সমমানের পরীক্ষায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জিপিএ -৫ পেয়েছে ৩১৬ জন।  শতকারা পাশের হার ৮৪.২৮ ভাগ। এছাড়া দাখিল পরীক্ষায় ৯৪.৭৭ ভাগ ও ভোকেশনালে পাশের হার ৯৫.২৯ ভাগ।

সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান সোনারগাঁও নিউজকে জানান, সোনারগাঁওয়ে এবার ৩১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ৪শ’৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩ হাজার ৭শ’৭৯ জন কৃতকার্য হন। জিপিএ- ৫ পেয়েছে ৩শ’১৬ জন। এছাড়া ১০ টি মাদরাসায় দাখিল পরীক্ষায় অংশ নেয় ৪শ’২ জন।  মধ্যে কৃতকার্য হন ৩ শ’ ৮৫ জন। জিপিএ -৫ পেয়েছে ৮ জন এবং ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল পরীক্ষায় ২শ’৭৬ জন অংশ নিয়ে ২শ’ ৬৩ জন কৃতকার্য হন। জিপিএ -৫ পেয়েছে ৭৩ জন।
এসএসসি পরীক্ষায় সোনারগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২টি স্কুলে শতভাগ পাশ করেছেন। সেরা স্কুল হলেন বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সী পাইলট উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে ৯৯ জন অংশ নিয়ে ৯৯ জন কৃতকার্য হন।  জিপিএ -৫ পেয়েছেন ৮ জন। শতভাগ পাশ করা অপর স্কুল হলো সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে জিপিএ -৫ পেয়েছেন ৭ জন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD