শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এরফান হোসেন দীপের শ্রদ্ধা নিবেদন 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শ্রদ্ধা নিবেদন সাবেক এমপি মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন এর সন্তান, মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, আওয়ামীলীগ নেতা  এরফান হোসেন দীপ।
মঙ্গলবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীদের সাথে নিয়ে এরফান হোসেন দীপ এ  শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া তিনি উপজেলার বিভিন্ন এলাকায় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা,  দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠানে অংশ নেন।  দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নিহত পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় এরফান হোসেন দীপ এর সাথে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য  আনোয়ার আলী,  সিদ্দিকুর রহমান, আওয়ামীলীগ নেতা শাহ জালাল, জানে আলম, তাইজুদ্দিন আহমেদ, যুবলীগ নেতা আরমান আহমেদ,  শফিকুল ইসলাম, আলী হোসেন, শাহজালাল,  সেলিম মিয়া, রাসেল মিয়া, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি নাহিদুল ইসলাম খোকন,  ছাত্রলীগ নেতা রিদুয়ান, কবীর প্রধান, শফিকুল ইসলাম শান্ত, আরাফাত ইসলাম, তপু,  রাসেদ হাবীব, সাব্বির, আরমান রাসেদ, ফয়সাল আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আমিরুল, রাসেলসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD