শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

কাঁচপুরে গ্যাস লাইন লিকেজের আগুনে দগ্ধ বাবা মায়ের পর মেয়ে মুন্নির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে একটি বসতবাড়িতে গ্যাস সিলেন্ডারের আগুনে আরো একজনের মৃত্যু হয়েছে। এর আগে দগ্ধ ৫জনের মধ্যে মানব চৌধুরী ও বাচা চৌধুরী নামের দুজনের মৃত্যু হয়। সিলেন্ডার লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধদের মধ্যে এবার নিহত মানব চৌধুরীর ১৪ বছর বয়সী মুন্নি আক্তার মারা যায়। গত সোমবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুন্নি বাবা মায়ের সঙ্গে কাঁচপুর পুরান বাজার এলাকায় শেখ ফরিদের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

মুন্নির মৃত্যুর বিষয়টি  মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, মুন্নি গত সোমবার রাত ৯ টা ৪৫মিনিটে মারা যায়। তার শরীরের শতকরা ২৮ ভাগ পুড়ে গিয়েছিল।

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ভোরে সিলেন্ডার গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে নিহত মুন্নিসহ তার পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়। পরবর্তীতে তাদের সকলকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর দুপুরে দগ্ধদের মধ্যে তার বাবা মানব চৌধুরী ও পরদিন ৮  সেপ্টেম্বর তার মা বাচা চৌধুরী মারা যান। বর্তমানে মুন্নির দুই বোন তিন্নি ও মৌরি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, গ্যাস লিকেজে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। এঘটনায় কেউ অভিযোগ দেয়নি। ঘটনার সঙ্গে কোন গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD