শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

শম্ভুপুরায় এরফান হোসেন দীপের উদ্যোগে শোক সভা ও গণভোজ

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শম্ভুপুরায় চরকিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ এর উদ্যোগে আওয়ামী লীগের শোক সভা, দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে শম্ভুপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড  আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন আয়োজনে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক  সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন সাহেব এর সন্তান সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য, মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।
সম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী নেতা  মো. রাসেল উদ্দিন এর সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম,  সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগ নেতা আব্দুল রউফ মিয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শাহ আলম, সিদ্দিকুর রহমান, জেলা কৃষকলীগ নেতা আব্দুস সালাম সেলিম, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, মুজিবুর রহমান, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি নাহিদুল ইসলাম খোকন, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেওয়ান কামরুল, যুবলীগ নেতা আরমান আহমেদ,  আলী হোসেন,ছাত্রলীগ নেতা কবির প্রধান,  আরাফাত হোসেন সেলিম, রিদওয়ান ইসলাম,  শফিকুল ইসলাম শান্ত, আরাফাত ইসলাম, তপু,  রাসেদ হাবীব, সাব্বিরসহ সম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া, মিলাদ মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়।
এর আগে এরফান হোসেন দীপ সম্ভুপুরার বিভিন্ন এলাকার লোকজনের সাথে কুশল বিনিময় করে এলাকাবাসীর খোঁজ খবর নেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD