মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় তিনস্থানে হামলা ভাংচুর ও লুটপাট, এসিল্যান্ডসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সহিংসতায় তিন স্থানে হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার রাতে বারদী, জামপুর ও পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা মুন্নাসহ প্রায় ২০ জন আহত হয়েছে।

আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়াও বারদী এলাকায় বর্তমান চেয়ারম্যান জহিরুল হকের বাড়িঘরসহ বিভিন্ন স্থানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় সাংবাদিকদের বহনকারী একটি গাড়িসহ প্রায় ৫টি গাড়ি ভাংচুর করে হামলাকারীরা। এ ঘটনায় সোমবার সোনারগাঁও থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইব্রাহিম খলিল ইবু ও জাকির সরকার দুইজন পরাজিত প্রার্থী একত্রিত হয়ে বিজয়ী প্রার্থীর নাজমুল আলমের আত্মীয় বর্তমান চেয়ারম্যান জহিরুল হকের বাড়িতে হামলা করে। এসময় চেয়ারম্যানের ভাই তাইজুল, তানজিল, শাকিল, আমেনা, রাবেয়া, বিলকিছসহ ১০ জনকে পিটিয়ে জখম করে। হামলাকারীরা বাড়িঘরের জানালার কাঁচ ভাংচুর করে। পরে বারদী মোগরাপাড়া সড়কে চলাচলরত সাংবাদিকদের একটি প্রাইভেটকারসহ ৫টি ট্রাক সিএনজি ভাংচুর করে। তবে কোন সাংবাদিক আহত হননি। এ হামলা ও ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গিয়ে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা মুন্না ইটের আঘাতে আহত হন।

এদিকে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় বিজয়ী প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকরা পরাজিত প্রার্থী এম এ হালিমের বাড়িঘরে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় এম এ হালিমের কলেজ পড়ুয়া ছেলে সিরাজি, তার দুই ভাতিজা ও নারীসহ প্রায় ৫ জনকে আহত করে। তাদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে জামপুর ইউনিয়নের উৎমা গ্রামে পরাজিত প্রার্থী কামরুজ্জামানের সমর্থকরা হামলা চালিয়ে যুবলীগ নেতা শফিকুল ইসলাম,সালেহা বেগম,হালিমা বেগমকে শ্লীলতহানীসহ এলোপাথারী ভাবে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাদের ঘরভাড়ি ভাংচুর করে লুটপাট করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা চিকিৎসা দেয়া হয়েছে।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা মুন্না বলেন, বারদী এলাকায় পরাজিত প্রার্থীদের হামলা ও ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গিয়ে ইটের আঘাতে আহত হয়েছি। তবে পুলিশ ও বিজিবির সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় পৃথক তিনটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD