শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য

সোনারগাঁওয়ে  বিএনপির ১৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
 নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার বিকেলে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে প্রধান আসামি করা হয়।
সোমবার  সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম।
জানা যায়, উপজেলার কাঁচপুরে ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়। গত ২৮ অক্টোবর রাতে কাঁচপুরে বিএনপি নেতারা  ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়।
সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম সোনারগাঁও নিউজকে জানান, সোনারগাঁও থানার ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মামলায় এজাহারনামীয় আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD