বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা  সোনারগাঁওয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ সংগঠনের বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি  গাছ আমাদের অক্সিজেন দিবে,জীবন বাঁচাবে ও দেশ বাঁচাবে- এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ

সোনারগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২২ ঘন্টা পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘন্টা পর মাদ্রাসার ছাত্রের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নিহতেন নাম রিয়াদ (৯)। এর আগে শনিবার সকাল ৯টার দিকে রিয়াদ নিখোঁজ হয় । রোববার ভোরে নিখোঁজ স্থানের প্রায় এক কিলোমিটার দূরে গোবিন্দপুর-ঝালকান্দি ব্রীজ এলাকায় লাশ ভেঁসে উঠে। নিহত রিয়াদ সোনারগাঁওয়ের নোয়াগাঁ ইউনিয়নের লাধুরচর গ্রামের মো. হালিম মিয়ার ছেলে। সে ওই এলাকার ভাটিপাড়া মাদ্রসার হেফজ বিভাগের ছাত্র।

শিশুটির বাবা হালিম মিয়া জানান, বাড়ীর পাশে ব্রহ্মপুত্র নদে শনিবার সকালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় রিয়াদ। স্থানীয়রা ও সোনারগাঁও ফায়ার সার্ভিস কর্মীরা সারাদিন খোঁজাখুৃঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে গতকাল রোববার ভোরে নদে ভাসমান অবস্থায় লাধুরচর ঝালকান্দি ব্রীজের নিচে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদের খবর দেয়। পরে লাশ উদ্ধার করা হয়। এদিকে সোনারগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজার পর না পেয়ে উদ্ধার তৎপরতা শেষ করে।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু জানান, ঘটনাটি শুনেছি। নিখোঁজ মাদ্রাসা ছাত্রের আত্মার মাগফেরাত কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি।

সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার দালদার জানান, সারাদিন ওই ছাত্রের লাশ উদ্ধার তৎপরতা চালিয়েছে ফায়ার সার্ভিস। সন্ধ্যার পর তা সমাপ্ত করে। রোববার পুনরায় চেষ্টার আগেই লাশ ভেঁসে উঠে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, নদ থেকে ওই ছাত্রের লাশ উদ্ধারের বিষয়ে আমাদের জানা নেই।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD