শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে প্রেম প্রত্যাখান করায় গণ ধর্ষণের শিকার কিশোরী

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় প্রেম প্রত্যাখান করায় দুই বন্ধু মিলে গণ ধর্ষণ করেছে ১৩ বছর বয়সী এক কিশোরীকে। এ ঘটনায় শুক্রবার সকালে ওই কিশোরীর মা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামালা দায়ের করেন। এর আগে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চরকামালদী গ্রামের পাশ্ব¦বর্তী চকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামীরা পলাতক রয়েছে। অভিযুক্ত সাব্বির একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও আকাশ জামপুর ইউনিয়নের মুছার চর গ্রামের কাশেমের ছেলে।
সোনারগাঁও থানায় দায়ের করা মামলার এজহার থেকে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সাব্বির হোসেন একই এলাকার ভূক্তভোগী ওই কিশোরকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এ প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় কিশোরীর বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে পাশ্ববর্তী চকে মুখ চেপে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে বন্ধুদের পাহাড়া বসিয়ে সাব্বির ও তার আরেক বন্ধু আকাশ পালাক্রমে গণ ধর্ষণ করে। এক পর্যায়ে ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে তারা পালিয়ে যায়। পরে বিষয়টি ওই ভূক্তভোগী কিশোরী তার মা ও বাবাকে জানালে গন্যমান্য ব্যক্তিদের কাছে এ ঘটনার বিচার দাবি করে। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোন প্রকার বিচার না পাওয়ায় শুক্রবার সকালে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।
ভূক্তভোগী কিশোরীর মা জানান, তার মেয়েকে দীর্ঘদিন ধরে ওই এলাকার বখাটে যুবক সাব্বির প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। এ ঘটনায় তাদের পরিবারের কাছে বিচারও দাবি করেন। পরিবারের পক্ষ থেকে তারা কোন বিচার পাননি। গায়ে হলুদের অনুষ্ঠান থেকে তার মেয়েকে মুখ চেপে ধরে তুলে নিয়ে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার বিচার দাবি করছি। দ্রæত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি।
লাধুরচর এলাকার হাবিবুর রহমান এক শালিসকারী বলেন, ভূক্তভোগী কিশোরীকে এর আগেও এ ছেলে একাধিকবার উত্ত্যক্ত করার ঘটনার বিচার শালিস করা হয়েছে। পরিবারকে একাধিকবার শাসানো হয়েছে। সর্বশেষ ঘটনার জন্য পরিবারকে ডেকে আনার চেষ্টা করা হলেও তারা আসেনি।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, গণ ধর্ষণের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD