মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে বরযাত্রী ট্রলার ও তৈলবাহী ট্যাংকারে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে সোনারগাঁওয়ের মেঘনা নদীর রাম প্রসাদের চর এলাকায় ফ্রেশ ফ্যাক্টরীর সংলগ্ন এলাকায় এ ডাকাতি সংগঠিত হয়। ডাকাতদল যাত্রীবাহি ট্রলারের থাকা নববধূর স্বর্নালংকার বরযাত্রীদের নগদ টাকা ও মোবাইল সেট লুট করে নিয়ে যায়। পরে ডাকাতরা আরেকটি তৈলের ট্যাংকারে ডাকাতি করে নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়।
তৈল ট্যাংকারের মালিক সাহাবুদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বৈদ্যেরবাজার বাজার এলাকার থেকে একটি বরযাত্রীর ট্রালার রামপ্রসাদেরচর যাচ্ছিল। এসময় ১০/১২ জনের একটি ডাকাতদল ট্রলারে করে বরযাত্রীর ট্রলারে হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে বরযাত্রীর ট্রলারে থাকা নব বধূর স্বর্ণালংকার বরযাত্রীর লোকদের নগদ টাকা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে ডাকাতরা নিউ আকমল নামের একটি তৈলের ট্যাংকারে হানা দিয়ে ট্যাংকারের ক্যাশিয়ার মাজহারুল ইসলাম পিস্তল দিয়ে মাথায় আঘাত করে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
বৈদ্যেরবাজার নৌ পুলিশ জানান, বিষয়টি শুনেছি, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত দিন