মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন সোনারগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যায় দুজন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামি ও স্থানীয় কৃষকদল নেতা নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে উপজেলার বারদী ইউনিয়নের মান্দার পাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে  সোমবার দুপুরে সোনারগাঁও থানায় হস্তান্তর করে। পরে বিকেলে নারায়ণগঞ্জ জেলা আদালতের জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ উপজেলার বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি। তিনি বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নুর মোহাম্মদের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলা এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গত ২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে স্থানীয় কৃষকদল নেতাদের ছত্রছায়ায় তিনি বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতির পদ বাগিয়ে নেন।

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু বলেন, পুরানো একটি ডাকাতি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না- সে বিষয়ে তার জানা নাই।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতি প্রস্তুতি মামলার পরোয়ানা থাকায় গোয়েন্দা পুলিশ নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD