রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারে যুবক খুন,  টেঁটবিদ্ধসহ ৮ জন আহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছে।  শুক্রবার দুপুরে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের টেঁটবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন।
নিহতের নাম পারভেজ হোসেন (২৪)। সে কান্দারগাঁও গ্রামের মোতালেব মিয়ার ছেলে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থনে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে জাকির হোসেন ও জসীমউদ্দীনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার জুমা নামাজের পর সোনারগাঁ রিজোর্ট সিটির মধ্য দিয়ে একটা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন টেঁটা, রামদা, লাঠি সোটা নিয়ে একে অপরে ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় জাকির পক্ষের পারভেজ, রিটন, হৃদয়, রুহুল আমিন,  আক্তার হোসেন,  জসীমউদ্দিন পক্ষের দেলোয়ার, জামান, কামাল, মহসিন আহত হয়।
আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারভেজ হোসেন মারা যান। আহতদের মধ্যে রুহুল আমিনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন আহতের বড় ভাই জাকির হোসেন।
স্থানীয়রা জানান, গত ১০ বছরে কান্দারগাঁও গ্রামে আধিপত্য বিস্তারে ৫টি হত্যাকান্ডের ঘটনা ঘটে। কোম্পানির বালু ভরাট, ঠিকাদারি কাজ নিয়ে এসব হত্যাকান্ড হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সোনারগাঁও রিজোর্ট সিটি, মেঘনা গ্রুপসহ ৩-৪ টি কোম্পানিতে জাকির হোসেন একচ্ছত্র আধিপত্যে বালু ভরাটসহ বিভিন্ন ঠিকাদারি কাজ করে থাকেন। জসীমউদ্দিন কোন কাজ না পাওয়ার কারণে ক্ষিপ্ত ছিল। স্থানীয় মসজিদে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর থেকে কান্দারগাঁও গ্রাম পর্যন্ত রাস্তা নির্মাণের বিষয়টি উপস্থাপনের পর এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনের পর  লাশ মর্গে পাঠানো হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD