সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে কে কত ভোট পেলেন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। ভাইস চেয়ারম্যান পদে সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ সভাপতি মাছুম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামী লীগ নেত্রী ফরিদা পারভীন শ্যামলী। নির্বাচনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।

কে কত ভোট পেলেন জেনে নিন।
চেয়ারম্যান পদে মাহফুজুর রহমান কালাম ঘোড়া প্রতিক নিয়ে ৮৩৮৬৮ ভোট পেয়েছেন, বাবুল হোসেন বাবু আনারস প্রতিকে  ৭৫৭৪৮ ভোট পেয়েছেন, রফিকুল ইসলাম নান্নু মোটর সাইকেল প্রতিকে ৩৯৭ ভোট ও মোহাম্মদ আলী হায়দার দোয়াত কলম প্রতিকে ২৮০ ভোট পেয়েছেন।
তবে রফিকুল ইসলাম নান্নু ও মোহাম্মদ আলী হায়দার নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে মাছুম চৌধুরী তালা প্রতিকে পেয়েছেন ৩৮৯৬২ ভোট, মোহাম্মদ মাহবুব আলম টিয়া পাখি প্রতিকে ৩৬৯৪০ ভোট, আবুল ফয়েজ শিপন চশমা প্রতিকে ৩১০৯১ ভোট,আজিজুল ইসলাম মুকুল মাইক প্রতিকে ২০৫৮৬ ভোট, এম জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া টিউবওয়েল প্রতিকে ১৮৭০৮ ভোট ও জহিরুল ইসলাম খোকন উড়োজাহাজ প্রতিকে ৮৩৭৭ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন শ্যামলী ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৫২৩১৪ ভোট, এডভোকেট নুরজাহান সেলাই মেশিন প্রতিকে ৩৩১৮৬ ভোট, হেলেনা আক্তার কলস প্রতিকে ২৪৩৫০ ভোট, মাহমুদা আক্তার ফেন্সী হাঁস প্রতিকে ২৪২৫১ ভোট ও কোহিনুর ইসলাম রুমা বৈদ্যুতিক পাখা প্রতিকে ২০৫৪৬ ভোট পেয়েছেন।
মঙ্গলবার রাতে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল্লাহ আল মাহফুজ বেসরকারিভাবে  এ ফলাফল ঘোষনা করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD